ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা- আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. […]

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।শনিবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাজ্জাত আলী বলেন, আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, ২৪ ঘণ্টার মধ্যে আশা করি ধরে ফেলব।শুক্রবার […]

জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে […]

তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন

দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এর মধ্যেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপরে প্রাণঘাতী হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনকে। এ ঘটনার পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তার প্রশ্নটি আরও […]

যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে ভয়ানক ড্রোন

নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহেদ-১৩৬ ডোন। এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলোকে যুদ্ধক্ষেত্রে আধিপত্য অর্জনের কৌশল নতুনভাবে ভাবতে বাধ্য হতে হচ্ছে।বৈশ্বিক অস্ত্রবাজারে প্রভাবশালী অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা ঐতিহ্যগতভাবে সামরিক উদ্ভাবনে শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেও ইরানের শাহেদ লয়টারিং মিউনিশন একটি ব্যতিক্রমী ও প্রভাবশালী শক্তি হিসেবে […]

কলকাতায় চরম বিশৃঙ্খলা, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি

লিওনেল মেসিকে এক ঝলক দেখার উন্মাদনায় কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ-প্রশাসন ও আয়োজকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঠের ভেতরে মেসিকে ঘিরে অস্বাভাবিক ভিড় জমে যায়। এর ফলে গ্যালারিতে বসা বহু […]

মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

রাজধানীতে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (১৩ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা রায় জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। বর্তমানে আজিমপুরে সরকারী স্টাফ কোয়ার্টারে থাকেন। সকালে […]

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে […]

এক দেশে বেশি শ্রমিক গেলে মজুরি কমে যায়

কোনো নির্দিষ্ট দেশে কাজের জন্য বেশি সংখ্যায় শ্রমিক গেলে ওই দেশে শ্রমিকের অতিরিক্ত সরবরাহ তৈরি হয়। ফলে একসময় প্রবাসী শ্রমিকদের গড় মজুরি কমে যায়। তাই শুধু নিম্ন দক্ষতার শ্রমিক না পাঠিয়ে বিভিন্ন খাতে দক্ষ শ্রমিক পাঠাতে পারলে এই আশঙ্কা আর থাকে না।গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে উপস্থাপিত একটি […]

চা বিক্রিতে ৪৭ বছরের রেকর্ড ভাঙল এনটিসি

চট্টগ্রামের চা-নিলামে নতুন রেকর্ড গড়ল শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)। এক নিলামেই কোম্পানিটি বিক্রি করেছে ৬ কোটি ৬ লাখ টাকার চা। এর আগে এক নিলামে কোম্পানিটির বিক্রির রেকর্ড ছিল প্রায় ৪ কোটি টাকার।চট্টগ্রামের চায়ের নিলামের তথ্য অনুযায়ী, ৮ ডিসেম্বর ৩১তম নিলামে ন্যাশনাল টি কোম্পানির ১২ বাগানের প্রায় আড়াই লাখ কেজি চা বিক্রি করে এই […]