বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :

মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার

রাজধানীতে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (১৩ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা রায় জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। বর্তমানে আজিমপুরে সরকারী স্টাফ কোয়ার্টারে থাকেন। সকালে গ্রামের বাড়ি রংপুর যাওয়ার উদ্দেশ্যে রিকশা যোগে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিল মেট্রোরেল রেলস্টেশনের নিচে আসলে একটি সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন অর্পিতা। এতে গুরুতর আঘাত পান তিনি।
ভুক্তভোগী অর্পিতা মুখার্জি জানান, তখন নিজেই তার সহপাঠীদের ফোনে খবর দিলে পরবর্তীতে তারা সেখান থেকে অর্পিতাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মতঝিলে ছিনতাইকারীর কবলে পরা ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া যেছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories