শিল্পা শেঠির আপত্তিকর ছবি অপসারণের নির্দেশ দিলো মুম্বাই হাইকোর্ট

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি অভিনেত্রী শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিওকে ‘অত্যন্ত ভয়াবহ ও আপত্তিকর’ বলে মন্তব্য করেছে মুম্বাই হাইকোর্ট। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইট থেকে এসব কনটেন্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) লঙ্ঘনের অভিযোগ এনে শিলপা শেঠি বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ওই […]
সালমান খানের জন্মদিনের পার্টির খাবারের মেন্যুতে যা ছিল

প্যানভেলের ফার্মহাউসে ২৬ ডিসেম্বর মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন বলিউড সুপারস্টার সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও দেখানেছিলেন বলিউডের একাধিক তারকা। শোনা যাচ্ছে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা–খাওয়ার ব্যবস্থায় কোনও কমতি রাখেননি সালমান।হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, অতিথিদের জন্য রাখা হয়েছিল অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন। নিরামিষ […]
জাবি উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, উদ্বেগ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল […]
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষার সুযোগ, মিলবে ২৬ লাখ টাকা

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে অস্ট্রেলিয়া থেকে। দেশটির শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মোনাশ ইউনিভার্সিটি। এরইমধ্যে মোনাশ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ ২০২৬-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীসহ অস্ট্রেলিয়ার নাগরিকরাও এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স (রিসার্চ) ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। […]
জিমেইলে ইউজারনেম পরিবর্তনের সুযোগ, যেভাবে কাজ করবে গুগলের নতুন ফিচার

দীর্ঘদিন ধরেই জিমেইলে ব্যবহারকারীদের একটি বড় আক্ষেপ ছিল একবার যে ইমেইল ঠিকানা খোলা হয়, সেটি আর বদলানোর সুযোগ নেই। স্কুল বা কলেজ জীবনে তৈরি করা অপ্রাসঙ্গিক ইউজারনেমই পরে অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে হয়। সেই পুরোনো সমস্যার সমাধান আনতে এবার বড় পরিবর্তনের পথে যাচ্ছে গুগল। খুব শিগগিরই ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্ট রেখে জিমেইলে ইউজারনেম […]
নতুন ইউটিউব ব্যবহারকারীদের দেখা ২০ শতাংশেরও বেশি ভিডিও এআই জেনারেটেড

নতুন ইউটিউব ব্যবহারকারীদের কাছে ইউটিউবের অ্যালগরিদম যে ভিডিওগুলো দেখায়, তার ২০ শতাংশেরও বেশি ‘এআই স্লপ’ অর্থাৎ নিম্নমানের এআই দিয়ে তৈরি কনটেন্ট। এগুলো মূলত ভিউ বাড়িয়ে অর্থ আয় করার জন্য বানানো হয়। এমন তথ্য উঠে এসেছে এক গবেষণায়।ভিডিও এডিটিং প্রতিষ্ঠান ক্যাপউইং বিশ্বের প্রতিটি দেশের শীর্ষ ১০০টি করে মোট ১৫ হাজার জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করেছে। এর […]
হজমের সমস্যা দূর করতে গরম পানি কি সত্যি উপকারী?

পেট ভার, গ্যাস, কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো হলেই অনেক ঘরে প্রথম যে পরামর্শটা শোনা যায়, তা হলো গরম পানি খাও। বিশেষ করে মায়েরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, খালি পেটে গরম পানি খেলেই হজম ঠিক হয়ে যায়। আধুনিক জীবনযাপন, তেল–মসলাযুক্ত খাবার, অনিয়মিত খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপে আজকাল হজমের সমস্যা যেন নিত্যসঙ্গী। তাহলে প্রশ্ন হলো—মায়ের এই ঘরোয়া […]
জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এবং গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক আউট […]
ঢাকার আকাশে কী রোদ উঠবে? জানালো আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকার আকাশের কোথাও কোথাও আজ রোববার (২৮ ডিসেম্বর) মেঘের আনাগোনা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা জনজীবনকে বিপর্যস্ত করেছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আবহাওয়ার তথ্যানুযায়ী, রোববার সকালে ঢাকায় সর্বনিম্ন […]
ইসির রোববারের বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।আখতার আহমেদ বলেন, এরই মধ্যে গুলশান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন […]