দেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন।তারেক রহমান তার বার্তায় […]
পুতিনের বাসভবনে হামলা, হতবাক ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আরেক দফা ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফোনালাপে পুতিন নভগোরোদ অঞ্চলে অবস্থিত তার রাষ্ট্রীয় বাসভবনে চালানো ইউক্রেনের সন্ত্রাসী হামলার বিষয়টি ট্রাম্পকে অবহিত করেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উশাকভের বরাতে তাসের খবরে বলা হয়, ফোনালাপে ট্রাম্প জানান, এই […]
খালেদা জিয়ার মৃত্যু: মোদির পর শোক জানালেন মমতাও

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স পোস্টে আন্তরিক শোক জানিয়ে খালেদা জিয়াকে ‘বিশিষ্ট জননেত্রী’ বলে অভিহিত করেন মমতা।মমতা লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। আমি তার […]
ক্ষমা নয়, নির্দোষ প্রমাণ হয়ে খালাস পেয়েছিলেন খালেদা জিয়া

৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ড এবং জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমা নিয়ে মুক্ত হননি, দুটি মামলায় সুপ্রিম কোর্টে আইনি লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন। পেয়েছেন বেকসুর খালাস।তার আইনজীবী আইনজীবী জয়নুল আবেদীন ও কায়সার কামালের […]
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।ওই সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে কারওয়ান বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত […]
অবশেষে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২৬ হাজার ৯২৩ টাকায় দাঁড়িয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।নতুন দাম আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে […]
দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এক শোকবার্তায় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম […]
খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গন। বিসিবি ও বাফুফে থেকে শুরু করে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম; সবাই দিয়েছেন শোকবার্তা। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে দেয়া পোস্টে মাশরাফি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার […]
তার নেতৃত্ব বাংলাদেশের উপর স্থায়ীভাবে ছাপ রেখে গেছে: বাঁধন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সব শ্রেণির মানুষ। এ তালিকায় আছেন দেশের বিনদন অঙ্গনের তারকারাও। দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন।অভিনেত্রী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি খালেদা জিয়াকে জাতির রাজনৈতিক ইতিহাসের […]
খালেদা জিয়ার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আপসহীন এই রাজনৈতিক নেত্রী। তার মৃত্যুতে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, শোকাহত হয়েছে দেশের বিনোদন জগতও। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় খালেদা জিয়াকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও […]