শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

অবশেষে কমলো সোনার দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২৬ হাজার ৯২৩ টাকায় দাঁড়িয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন দাম আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারে কমেছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩৩২ ডলারে নেমেছে। গত ২৬ ডিসেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছিল।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories