আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।৩ নভেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।৪ থেকে ৭ নভেম্বর সিউলে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী […]
সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ী প্রার্থীরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।সিনেটের মোট আসন ১০০টি। কংগ্রেসের এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে বিজয়ী দলের প্রার্থীদের অন্তত ৫১টি আসনে জয় পেতে হবে। এবারের মধ্যবর্তী নির্বাচনের সিনেটের ৩৫টি আসনে […]
বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত

বাংলাদেশে চলমান পোশাক শ্রমিক বিক্ষোভের ওপর ভারত নজর রাখছে বলে তথ্য দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যকার সীমান্ত নদী ও পানিবণ্টন ইস্যু সমাধানের জন্য প্রতিষ্ঠিত দ্বিপাক্ষীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর জোর দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের কথা পুনর্ব্যক্ত করেছেন।এনএনআই বলছে, নয়াদিল্লিতে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের […]
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে গুরুতর রাজনৈতিক উসকানি বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সংবাদসংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে জানা গেছে, কিম ইয়ো […]
রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে […]
পল্লবীতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অফিসের সামনে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ককটেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।আহত […]
বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

বর্ণাঢ্য সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল তারুণ্যের উন্মাদনায় ভরপুর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।টানটান উত্তেজনার ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়। রোমাঞ্চকর লড়াই শেষে ৩ […]
শৌখিন থিয়েটারের নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’

মঞ্চে আসছে নাট্যদল শৌখিন থিয়েটারের নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’। মনোজ মিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। এটি শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা। ১০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে পালিয়ে বেড়ায় নাটকের উদ্বোধনী প্রদর্শনী।মনোজ মিত্র রচিত নাটকটি মানুষের মনস্তত্ত্ব, পলায়নপর মানসিকতা, শিকড়হীন জীবন এবং বাস্তবতার সঙ্গে মানুষের নিরন্তর […]
প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা

নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। পারসার অভিযোগ, কখনও কখনও শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শিল্পীরা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই অভিযোগ তোলেন তিনি। প্রযোজকের পাশাপাশি নির্মাদের নিয়েও মুখ খুলেছেন পারসা।পোস্টে তিনি জানান, আমাদের আশে পাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় […]
মন্দার বাজারে হঠাৎ মুস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’

বেশ কিছুটা সময় নিয়ে নিজের সিনেমা নিয়ে প্রকাশ্যে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। নব্বই দশকের হাটথ্রোব সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ নামটিকে তিনি নতুন করে প্রাণ দিতে এতে যুক্ত করেছেনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক সায়মন সাদিক এবং মাহিয়া মাহি।জানা গেছে, আগামী ১৩ নভেম্বর উল্লেখযোগ্য সংখ্যক পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বহুল […]