বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২ কোটি টাকা অনুদান চেয়ে করা আবেদনের বিপরীতে ১ কোটি টাকা বেশি দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে ৩ কোটি […]
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুসংহত করতে অপরিহার্য ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৪ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত ’বাংলাদেশে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব […]
ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। একই মাসে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা।বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।তিনি বলেন, আগামী […]
দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অথচ একই পরিমাণ গ্যাসের দাম ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে তুলনামূলকভাবে অনেক কম।২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ […]
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে

গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় আজ (বুধবার) বিকেল ৩টার পরিবর্তে সভাটি ৪ ঘণ্টা এগিয়ে বেলা ১১টায় শুরু হয়েছে।শ্রমিকদের টানা আন্দোলন, বিভিন্ন শিল্পাঞ্চলে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সভার সময় এগিয়ে আনার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশোধিত সভার […]
আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

সারা দেশে আজ থেকে টানা চারদিন গ্যাসের চাপ কম থাকবে। তবে গ্যাস সরবরাহ কোথাও বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮শ’ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের মত। অর্থাৎ দৈনিক ঘাটতি ১ হাজার তিনশ এমএমসিএফডি। এর মধ্যে ৯শ’ ২০ মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি।মার্কিন কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি ’ও […]
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ কথা জানান।তিনি জানান, বৈঠকে জানানো হয়, দ্বিতীয় […]
কক্সবাজারে দখলদার ও কাঠ-বালু পাচারকারীদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

দীর্ঘদিনের জবরদখল, পাহাড় কাটা ও বন উজাড়ের ক্ষত কাটিয়ে আবারও সবুজে ফিরতে শুরু করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের বনভূমি। হারিয়ে যাওয়া সবুজ বন ফিরিয়ে আনা, বনভূমির অবৈধ দখল রোধ, কাঠ ও বালু পাচার নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে কাজ করছে বন বিভাগ। এ লক্ষ্যে বন বিভাগ ও স্থানীয় অংশীজনদের সহযোগিতায় রেঞ্জের […]
হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজিং বন্ধে হাইকোর্টের নির্দেশনার পর ৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে প্রায় ৫০০টি অবৈধ ড্রেজার ধ্বংস ও অপসারণ করা হয়েছে। একই সঙ্গে প্রায় দুই লাখ ফুট পাইপ ধ্বংস ও অপসারণ করা হয়েছে। অভিযানে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৯৫ লাখ টাকা। এ ছাড়া আটজনকে বিভিন্ন মেয়াদে […]
সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। একদল পদ্মার […]