মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ বিক্ষোভ, পরিস্থিতি উত্তপ্ত

প্রতিদিনের মতো মুম্বাইতে অফিস ছুটি হয়ে গেছে। অতর্কিতে অফিস ছুটির পর বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ উপ–হাইকমিশনের একেবারে সামনে এসে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। কোন রকম আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় শ’দেড়েক নেতা–কর্মী এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের কাছে চলে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ভিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে।কূটনৈতিক […]

রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রুশ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড (ইউকম) জানিয়েছে, ‘মারিনেরা’ নামের জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জব্দ করা হয়েছে। এই জাহাজটি আগে ‘এম/ভি বেলা-১’ নামেও পরিচিত ছিল। খবর আনাদোলু(ইউকম) জানায়, জাহাজটি জব্দের সার্বিক সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এবং প্রতিরক্ষা […]

ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে: সুরভী

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমার মাকে বলেছেন, ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রশ্ন, ওপর লেভেলের লোক কে ? বুধবার (৭ জানুয়াররি) এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সুরভী বলেন, মামলার বাদী সাংবাদিক দুর্জয় যখন মামলা দায়ের করে, তখনও শুনেছি ওপর লেভেলের চাপ আছে। অথচ, কোর্টে ম্যাজিস্ট্রেট যখন […]

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও […]

ভারতে গিয়ে খেলতে হবে, না খেললে পয়েন্ট কাটা ভিত্তিহীন বলল বিসিবি

মাঠের খেলা গড়িয়েছে রাজনীতিতে। তীব্র শীতে যখন কাঁপছে দেশ, তখন বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট নিয়ে এই রাজনীতি। উগ্রপন্থীদের হুমকির মুখে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ঘটনার ঘনঘটা। বলাবাহুল্য ঘটনার সঙ্গে রটনার সম্পর্ক চিরকালের। হচ্ছেও তাই। সামাজিক যোগাযোগমাধ্যম যেন ফুটন্ত কড়াই।একজন ক্রিকেটারকে ভারত যদি নিরাপত্তা দিতে না পারে, সেখানে জেনেবুঝে পুরো […]

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

দেশের সব সাধারণ বিমা কোম্পানির (নন-লাইফ ইনস্যুরেন্স) ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে দেশে ৪৬টি সাধারণ বিমা কোম্পানি আর কোনো এজেন্ট কমিশন দিতে পারবে না।বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএর উপ-সচিব ও পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল […]

ইউক্রেনের বিনিময়ে ভেনেজুয়েলায় মার্কিন দখলকে সমর্থন দিয়েছিল রাশিয়া

ইউক্রেনকে নির্বিবাদে দখলের সুযোগের বিনিময়ে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ওপর সমর্থন প্রত্যাহারের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছিল রাশিয়া। ২০১৯ সালে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ফিওনা হিল। বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।হিল ২০১৯ সালে কংগ্রেসের একটি শুনানিতে বলেছিলেন, রাশিয়ানরা বারবার ‘ভেনিজুয়েলা ও ইউক্রেনের মধ্যে একটি খুব অদ্ভুত […]

উৎপাদন বন্ধ ৩২ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর

উৎপাদন বন্ধ ৩২ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইরপুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২টি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। এসব বন্ধ কোম্পানিকে নিয়ে অনেক সময় বিভিন্ন গুজব ছড়ানো হয়। যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন এবং শেয়ারের দাম কারসাজির শিকার হন। কারসাজি ও গুজব ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে।বুধবার (৭ জান্যরি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে […]

খালেদের শেষ ঝড় থামিয়ে জিতল চট্টগ্রাম

সিলেট টাইটান্সের জয়ের আশার প্রদীপ প্রায় নিভেই গিয়েছিল। লেজের ব্যাটসম্যান খালেদ আহমেদ একাই কী করবেন? তবুও আশা ছাড়লেন না লোকাল বয়। ডানহাতি ব্যাটসম্যান যখন ক্রিজে গেলেন তখন চট্টগ্রাম রয়‌্যালসকে হারিয়ে সিলেট টাইটান্সের জিততে প্রয়োজন ১৮ বলে ৪৮ রান।১৮তম ওভারে খালেদ কোনো বলই খেলার সুযোগ পেলেন না। যখন স্ট্রাইক পেলেন তখন সমীকরণ ১২ বলে ৪২। হাতে […]

চিঠি দিয়ে পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি

চিঠি দিয়ে পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি‘সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনোভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে ক্রিকেট দল পাঠাবে না। বুধবার সাংবাদিকদের নিজেদের সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।আইসিসিকে তৃতীয় দফায় চিঠি দেওয়ার আগে সরকারের সঙ্গে বসতে বুধবার বিকেলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভায় বসেছিলেন […]