শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

ভারতে গিয়ে খেলতে হবে, না খেললে পয়েন্ট কাটা ভিত্তিহীন বলল বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

মাঠের খেলা গড়িয়েছে রাজনীতিতে। তীব্র শীতে যখন কাঁপছে দেশ, তখন বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট নিয়ে এই রাজনীতি। উগ্রপন্থীদের হুমকির মুখে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ঘটনার ঘনঘটা। বলাবাহুল্য ঘটনার সঙ্গে রটনার সম্পর্ক চিরকালের। হচ্ছেও তাই। সামাজিক যোগাযোগমাধ্যম যেন ফুটন্ত কড়াই।
একজন ক্রিকেটারকে ভারত যদি নিরাপত্তা দিতে না পারে, সেখানে জেনেবুঝে পুরো দল যায় কী করেন ? মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বিসিবি।
অন্যদিকে আইসিসির স্পষ্ট ভাষ্য, বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়ে কোনো হুমকি বা কোনো কার্যকর তথ্য তারা পায়নি। ফলে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার এই অনুরোধ তারা ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেই ভাবছে।
কপালে দুশ্চিন্তার ভাঁজ বিসিবির আগে থেকেই ছিল। এরই মধ্যে শোনা গেল আইসিসির কর্কশ কণ্ঠ। শোনা গেল, নাকি শোনানো হলো সে প্রশ্নও রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর বরাতে জানা গেল, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে। ভেন্যু সরবে না- কাভি নেহি!
শুধু তাই নয়, আইসিসি ও বিসিবির ভার্চুয়াল কলে এই সিদ্ধান্ত নাকি আইসিসি বিসিবিকে জানিয়েও দিয়েছে!
একেই বুঝি বলে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম উধাও! বিসিবি ক্রিকইনফোর এই প্রতিবেদন ‘ভিত্তিহীন’ দাবি করেছে। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন রাইজিংবিডিকে বুধবার সকালে বলেন, আইসিসি থেকে এমন কোনো নির্দেশনা আসেনি। আমাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে সেখানে কোথাও বলা হয়নি ভারতে গিয়ে খেলতে হবে কিংবা না খেললে পয়েন্ট কাটা পড়বে। এটা ভিত্তিহীন খবর।
সিকিউরিটি কনসার্ন নিয়ে তারা ডিটেইল জিজ্ঞাসা করেছে। আমরা আজকে তাদের এ বিষয়ে বিস্তারিত জানাব,বলেন নাজমুল।
স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে, ভারতে বিশ্বকাপ খেলতে নিজেদের না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গত রবিবার আইসিসিকে মেইল করে বিসিবি। দুটি চিঠি দেওয়া হয়। প্রথমটি ভারতের নিরাপত্তা পরিকল্পনা জানতে চেয়ে। পরেরটি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন চেয়ে।
এখন দেখার বিষয় ক্রিকেট নিয়ে দু’দেশের এই উত্তেজনায় আরো কী কী খবর রটে এবং শেষ পর্যন্ত কী ঘটে? তবে এটাও ভুলে যাওয়া ঠিক হবে না- যা রটে তা কিছুটা হলেও বটে!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories