নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন […]

ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনা সহজ কাজ নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংক ঋণের চড়া সুদের হার চট করে কমিয়ে আনা খুব একটা সহজ কাজ নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।অর্থ উপদেষ্টা বলেন, সুদের হার একদিকে কমালে অর্থনীতির অন্য খাতে চাপ তৈরি হয়, যা সামগ্রিক […]

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।শনিবার (১০ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) থেকেই নতুন দাম কার্যকর হবে।এর আগে সবশেষ গত বৃহস্পতিবার […]

পাকিস্তানের বিপক্ষে ফল না হওয়া ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কালামের ৭১

টানা বৃষ্টির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শনিবারের (১১ জানুয়ারি) এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ।১৬ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নিতে নেমেছিল এশিয়া কাপজয়ী পাকিস্তান ও বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফারহান […]

রোজার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তাহসান নিজেই

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের কয়েক মাস না যেতেই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়। বর্তমানে তারা আলাদা থাকছেন এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান নিজেই।একটি জাতীয় দৈনিকে তাহসান বলেন, […]

পর্দা উঠল ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই এই স্লোগানে সামনে রেখে শুরু হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ যেন রূপ […]

কুইন এলিজাবেথ স্কলারশিপ নিয়ে কমনওয়েলথের নামকরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ। অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) পরিচালিত এই মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন। নির্ধারিত কয়েকটি কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির মাধ্যমে পড়াশোনা করা যাবে। আবেদন করা যাবে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।১৯১৩ সালে প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন […]

রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে হবে: ভিপি সাদিক কায়েম

রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যেই দেশব্যাপী ব্যাপক ক্যাম্পেইন চালানো হবে। ডাকসুর পক্ষ থেকে খুব শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল (সুপারিশকৃত […]

ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে ইরানের পতাকার ইমোজির পরিবর্তে বিপ্লব-পূর্ববর্তি পতাকার সিংহ ও সূর্য প্রতীক যুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) পতাকা পরিবর্তনের বিষয়টি এক্স ব্যবহারকারীদের নজরে এসেছে। ইরানের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যেই এমন পরিবর্তন আনল মার্কিন এই প্ল্যাটফর্ম।এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এক্সে ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টেও […]

শীতে ত্বক জ্বালাপোড়া ও ফুসকুড়ির সমস্যা ভোগায়? সমাধান জানালেন চিকিৎসক

আবহাওয়া পরিবর্তনের কারণে শীতে ঠান্ডার তীব্রতা বেশি থাকে। এ সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়া, আর্দ্রতা কমে যাওয়া, সর্দি-কাশি ও ঠান্ডার সমস্যা বেড়ে যায়। তবের ত্বকের সমস্যা বেশি ভোগায়। এ জন্য বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়। এরপরও নানা কারণেই দেখা যায়, শীতে কিছু মানুষের ত্বকে হওয়া ফুসকুড়ি দূর হয় না।শীতে ফুসকুড়ি দূর করতে […]