মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

পাকিস্তানের বিপক্ষে ফল না হওয়া ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কালামের ৭১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার
?????????????????????????????????????

টানা বৃষ্টির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শনিবারের (১১ জানুয়ারি) এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ।
১৬ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নিতে নেমেছিল এশিয়া কাপজয়ী পাকিস্তান ও বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ।
অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পাকিস্তানের পেস জুটি আলি রাজা ও দুর্দান্ত ফর্মে থাকা উমর জাইব। দুজনের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২.৩ ওভারে তিন উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১২-৩। এরপর কালাম সিদ্দিকির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ।
মিডল অর্ডারে একপ্রান্ত আগলে রেখে একাই স্কোরবোর্ড সচল রাখেন কালাম। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও তিনি দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যান। বৃষ্টি নামার আগে ৩৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৫২ রান। এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায় এবং পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন কালাম সিদ্দিকি। ৯৮ বলে তার অপরাজিত ৭১ রানের ইনিংসে ছিল ছয়টি চার। পাকিস্তানের বোলিংয়ে আলি রাজা ছিলেন সবচেয়ে সফল। ৫.৩ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। এছাড়া মোমিন কামার, উসমান খান ও উমর জাইব একটি করে উইকেট শিকার করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories