উড্ডয়নের পর ট্রাম্পকে বহনকারী বিমানে ত্রুটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাভোস সফরের সময় তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বৈদ্যুতিক ত্রুটি কবলে পড়ে। এ কারণে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ এই বিমানটি ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেহোয়াইট হাউস কর্মকর্তারা জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার উদ্দেশে যাত্রা শুরু করলেও সতর্কতার অংশ […]
জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। বুধবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশে সচিব লিয়াকত আলীম মোল্লার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২)(ক) এর বিধি […]
বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে পাঁচটি মামলা রয়েছে।ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ডিবি জানায়, জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায়। তিনি চট্টগ্রাম […]
মুরগির বাচ্চা আমদানি বন্ধ হলে সংকটে পড়বে খাদ্যনিরাপত্তা ও প্রান্তিক খামারি

জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬’-এর চূড়ান্ত খসড়ায় বাণিজ্যিক পোলট্রি পালনের জন্য একদিন বয়সী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। তারা দাবি করছেন, নীতিমালাটি হুবহু বাস্তবায়িত হলে দেশে প্রায় ৬০ হাজার কোটি টাকার এই শিল্পে বড় ধরনের শঙ্কা তৈরি হবে। একই সঙ্গে এই সিদ্ধান্তে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হবে এবং ভোক্তাস্বার্থ ক্ষুণ্ন হবে বলেও আশঙ্কা […]
দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৫ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।বলা হয়েছে, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনসহ গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর […]
পিএসএল থেকে অবসরের ঘোষণা শোয়েব মালিকের

বছর দেড়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব মালিক। এবার পাকিস্তান সুপার লিগকেও (পিএসএল) বিদায় বলে দিলেন তিনি। তবে এখনই যে পুরোপুরি পেশাদার ক্রিকেট ছাড়ছেন না সেই ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার।মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পিএসএল থেকে অবসরের ঘোষণা দেন ৪৩ বছর বয়সী মালিক। ফ্র্যাঞ্চাইজি লিগটির গত ১০ […]
বিপিএলে যে রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে শরিফুলকে

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার চট্টগ্রাম রয়্যালসের হয়ে আসরের শুরু থেকেই বল হাতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। যার সুবাদে এবার মারকাটারি টুর্নামেন্টে তার সামনে হাতছানি দিচ্ছে নতুন এক রেকর্ড।মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়েলসকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএলের […]
বাংলা সিনেমার সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (২১ জানুয়ারি) তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।সনি রহমান বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। […]
সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে যে বার্তা দিলেন অভিনেতার বোন

কিছু মানুষ চলে গিয়েও যনে থেকে যায়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ঠিক তেমনই একজন। আজও তার ভক্তরা অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারেন না। তার মৃত্যু যেন এক রহস্য। সুশান্তের জন্মদিন এলেই ভক্ত আর পরিবারের সদস্যরা অভিনেতাকে নিয়ে তাদের স্মৃতি তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে।প্রয়াত সুশান্তের ৪০তম জন্মদিন আজ। এই দিনে অভিনেতার বোন শ্বেতা সিং […]
শাকসু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ, ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান শিক্ষার্থীদের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সোয়া আটটার দিকে ক্যাম্পাসের ‘প্রশাসনিক ভবন-১’-এর সামনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে তারা […]