জামায়ত খুব কৌশলী দল তবে আমি জনগণকে বোকা ভাবি না: ফখরুল

জামাত খুব কৌশলী দল, তারা খুব অপপ্রচার চালায়, ধর্মকে ব্যবহার করে, চরিত্র হনন করে। তবে আমি জনগণকে বোকা ভাবি না, জনগণ অনেক চালাক- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।নির্বাচন নিরপেক্ষ হবে কি-না এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কিছুটা […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে কী কী আছে

অবশেষে বহুল আলোচিত চুক্তি স্বাক্ষর হলো বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে। দেশটির হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশি রপ্তানিকারকদের একে অপরের নিজ নিজ বাজারে অবাধে প্রবেশাধিকার সুবিধা দেবে। চুক্তিটি ২০১৩ সালে স্বাক্ষরিত মার্কিন-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সহ দীর্ঘস্থায়ী […]

একধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) বা ‘দুর্নীতির ধারণা সূচক–২০২৫’ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন। বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের মধ্যে জরিপের ভিত্তিতে এই […]

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের করা আপিলের শুনানি নির্বাচনের পর

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় […]

বিএনপি প্রার্থী কায়কোবাদের নির্বাচন করতে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচন করতে বাধা নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের […]

ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্রচুক্তির পথে ভারত, একবারে কিনছে শতাধিক যুদ্ধবিমান

ভারত শিগগিরই তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কর্মসূচির আওতায় ফ্রান্স থেকে ১১৪টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির একটি চুক্তি এই সপ্তাহেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেতে পারে। এনডিটিভিকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।চুক্তিটি চূড়ান্ত হলে […]

মাঝ আকাশে বিমানে ত্রুটি, আছড়ে পড়ল মহাসড়কে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রশিক্ষণ বিমান ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে এবং একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।পুলিশ জানায়, একক ইঞ্জিনচালিত ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই সমস্যায় পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিমানটি আর নিরাপদে বিমানবন্দরে […]

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন নেইমার

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন এমন গুঞ্জনের কেন্দ্রে এখন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সুপারস্টারের আন্তর্জাতিক ভবিষ্যৎ আপাতত পুরোপুরি নির্ভর করছে নতুন কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর। ব্রাজিলের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে দাবি করা হয়েছে, আসন্ন ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দলে নাম না থাকলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার চিন্তাভাবনা করছেন নেইমার। যদিও এ বিষয়ে […]

ভোটের মাঠে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলা

মাত্র কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন এ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এখন আমেজ বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্র্রচারণায় যুক্ত হয়েছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা। এবার নির্বাচনি প্রচারণায় দেখা গেল আলোচিত চিত্রনায়িকা শিমলাকে।সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে একঝাঁক শিল্পীদের বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে। এ […]

ডিভোর্সের পর নিজেকে শেষ করলেন কনটেন্ট ক্রিয়েটর রেশমা

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ‘চিন্নু পাপু’ খ্যাত তারকা কনটেন্ট ক্রিয়েটর রেশমা। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে ২৪ বছর বয়স হয়েছিল তার।মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পিপলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে কেরালা রাজ্যের আদুর গ্রামে একটি ফ্ল্যাট থেকে রেশমাকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। পরে হাসপাতালে নেয়া হয়। কিন্তু […]