বিয়ের ১৫ মাস পরই সংসার ভাঙল ইউটিবার রজব বাটের

কয়েক মাস ধরে জল্পনা-কল্পনা এবং নানা চর্চার পর অবশেষে স্ত্রী ইমানের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের আলোচিত-সমালোচিত ইউটিবার রজব বাট। বিয়ের মাত্র ১৫ মাস পরই বিচ্ছেদ হলো তাদের। এরইমধ্যে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন রজব বাট।সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় রজব বাটের বিচ্ছেদ আবেদনের ছবি ছড়িয়ে পড়েছে। যা প্রকাশ হতেই হতবাক তার ভক্তরা। এখন সবাই […]
৬ ঘণ্টার কম বা ৯ ঘণ্টার বেশি ঘুম ডেকে আনে যেসব রোগ

কম ঘুম শরীরের একাধিক সমস্যা যেমন ডেকে আনে তেমনি বেশি ঘুমও শরীরে তৈরি করতে পারে একাধিক জটিল রোগ। বিশেষজ্ঞরা বলছেন ব্যস্ত যাপন, কাজের চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার অভ্যাসের কারণে ঘুমের অভাব আর ছুটির দিনে মাত্রারিক্ত ঘুম তৈরি করে শরীরে একাধিক শারীরিক জটিলতা।স্বাস্থ্য সময় ডেস্কমানুষের দৈনিক ৮ ঘণ্টা গভীর ঘুমের প্রয়োজন। এর কম বা বেশি হলেই […]
ইউনেস্কো–রাশিয়া মেন্ডেলিভ পুরস্কারের জন্য আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার

ইউনেস্কোর পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলোর কাছে ইউনেস্কো–রাশিয়া মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রিজি ইন টি বেসিক সাইন্সেস–এর জন্য প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত অ্যাম্বাসি অব টি রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ চিঠির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।এই আন্তর্জাতিক পুরস্কার মৌলিক বিজ্ঞানের […]
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে […]
ফ্লাইট স্থগিত: মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি, নেই থাকা-খাওয়ার টাকা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবের মক্কা ও মদিনায় আটকা পড়েছেন তিন হাজার পাঁচশোর বেশি বাংলাদেশি ওমরাহ যাত্রী (মুতামির)। অনেকের টিকিট বাতিল হওয়ায় দেশে ফেরার উপায় নেই, আবার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় থাকা-খাওয়ার খরচও আর বহন করছে না ট্রাভেল এজেন্সিগুলো। নতুন করে দেশে ফিরতে ৫০-৬০ হাজার টাকা দিয়ে […]
হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এই প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র।রোববার (৮ মার্চ) রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ইনকিলাব […]
ইরানের হামলা নিয়ে কঠোর বার্তা সৌদির, মার্কিন কর্মীদের চলে যাওয়ার নির্দেশ

ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই। একই সময়ে নিরাপত্তা ঝুঁকির কারণে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় […]
মোজতবা খামেনির প্রতি সশস্ত্র বাহিনী ও আইআরজিসির ‘আজীবন আনুগত্য’ ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।সামরিক বাহিনী মোতজবা খামেনিকে নিয়ে একটি বিবৃতিও দিয়েছে। তারা বিবৃতিতে বলেছে, মোজতবা খামেনি একজন ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান… ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ ব্যক্তি। খামেনিকে নির্বাচিত […]
সৌদি-কাতার-বাহরাইন-আমিরাত-বাগদাদ: উপসাগরজুড়ে ফের ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো উপসাগরীয় অঞ্চলে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইরাক— বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বা হামলার চেষ্টা হয়েছে। এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, কোথাও আবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাহরাইনে ইরানি ড্রোন হামলায় ৩২ জন আহত […]
টিএফআই সেলে গুম: ব্যারিস্টার আরমানকে ফের জেরা ১০ মার্চ

টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে ব্যারিস্টার আরমানকে আগামী ১০ মার্চ ফের জেরা করবেন আসামীপক্ষের আইনজীবীরা।রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। আজও ব্যারিস্টার আরমানকে জেরা […]