কম ঘুম শরীরের একাধিক সমস্যা যেমন ডেকে আনে তেমনি বেশি ঘুমও শরীরে তৈরি করতে পারে একাধিক জটিল রোগ। বিশেষজ্ঞরা বলছেন ব্যস্ত যাপন, কাজের চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার অভ্যাসের কারণে ঘুমের অভাব আর ছুটির দিনে মাত্রারিক্ত ঘুম তৈরি করে শরীরে একাধিক শারীরিক জটিলতা।
স্বাস্থ্য সময় ডেস্কমানুষের দৈনিক ৮ ঘণ্টা গভীর ঘুমের প্রয়োজন। এর কম বা বেশি হলেই ঘুমের সমস্যা ও এর সাথে শারীরিক সমস্যা দেখা দেয়। তবে এমন সমস্যা সহজেই এড়িয়ে চলা যায় কিছু বিষয় মেনে চললে। যেমন-
১। প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করা
২। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার না করা
৩। রাতে অতিরিক্ত ভারী খাবার না খাওয়া
৪। শোবার ঘর শান্ত, অন্ধকার ও আরামদায়ক রাখা
৫। দিনের বেলায় কিছুটা শারীরিক পরিশ্রম বা হাঁটার অভ্যাস করা ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *