প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করে।জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। সিলেবাস প্রকাশের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি […]

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের শোকজ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রশাসনিক একটি চিঠিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পবিপ্রবি শাখা।শুক্রবার (১৩ মার্চ) ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. […]

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা

ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ রোববার (১৫ মার্চ)। মিরপুরে ১-১ এ সমতায় থেকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে তারা।ক্রিকেট৩য় ওয়ানডেবাংলাদেশ-পাকিস্তানবেলা ২-১৫ মি., টি স্পোর্টস ও নাগরিক টিভি১২-০৩-২৬১ম টি-টুয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাদুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১ফুটবলনারী এশিয়ান কাপজাপান-ফিলিপাইনবেলা ১১টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাডইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউ-অ্যাস্টন ভিলারাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১লিভারপুল-টটেনহামরাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাবার্সেলোনা-সেভিয়ারাত ৯-১৫ […]

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ডোম্যানের

আর্সেনালের জার্সি গায়ে তোলার পর থেকেই একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ম্যাক্স ডোম্যান। ১৬ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফ কাপ এবং আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে নামার রেকর্ড গড়েছিলেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ডোম্যান।গতকাল (শনিবার) রাতে ঘরের মাঠ এমিরেটস […]

মনিকা কবির ইস্যুতে প্রশ্ন তুললেন সালমান মুক্তাদির

রাজধানীর গুলশানে পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ–বাংলা মডেল মনিকা কবিরকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদির। একটি ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরেন এবং পুরো ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন।ভিডিওতে সালমান বলেন, মনিকা কবিরের ঘটনাকে ‘ভুক্তভোগী’ ইস্যু হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। এতে প্রকৃত […]

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? গুঞ্জনে জবাব দিলেন অভিনেত্রী

বলিউডে হঠাৎই নতুন এক গুঞ্জন ঘিরে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ৬৬ বছর বয়সে নাকি তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে গেলে শেষ পর্যন্ত নিজেই হাস্যরসের মাধ্যমে সেই গুজবের জবাব দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।সম্প্রতি দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীনা […]

কৃত্রিম বুদ্ধিমত্তাকে শক্তিশালী করতে মেটার নতুন চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে আরও তথ্যসমৃদ্ধ করতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে নতুন চুক্তি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এসব চুক্তির ফলে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী বিশ্বজুড়ে ঘটনার বিষয়ে আরও দ্রুত ও নির্ভুল তথ্য তুলে ধরতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।মেটা জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ফ্রান্সের দৈনিক লে ফিগারো, স্পেনের গণমাধ্যম প্রতিষ্ঠান প্রিসা এবং জার্মানির সুদডয়েচে সাইটুং মেটার অংশীদার […]

রোজায় নারীদের ইউরিন ইনফেকশন হওয়া নিয়ে ভয়? করণীয় জানালেন পুষ্টিবিদ

পবিত্র রমজান মাস প্রায় শেষ দিকে। ভোরে সাহরি খেয়ে দিনভর পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় মাগরিবের ওয়াক্তে খাবার গ্রহণ করাকেই রোজা বলে। রোজা হচ্ছে নিজেকে সংযম রাখা ও আত্মশুদ্ধির সেরা উপায়। এ সময় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নামাজ আদায় করা হয়। প্রতিটি প্রাপ্তবয়স্ক সুস্থ-স্বাভাবিক মুসলিমদের জন্য রোজ রাখা আবশ্যক। এ জন্য রমজান মাসে ধর্মপ্রাণ […]

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ভোর রাতে সেহরির সময় সকচো এলাকায় গাড়ি চালানো সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা যায়, নিহত মেহেদীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়। প্রায় তিন বছর আগে তিনি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় আসেন। প্রথমে ডি-৪ […]

চার অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।সরকারি সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, […]