রোববার থেকে সারাদেশে দেয়া হবে হামের টিকা, কোন এলাকা এবং কারা আগে পাবে?

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২১ দশমিক ৯ […]

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক […]

জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না সরকার: জামায়াত আমির

সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে। অন্যদিকে, বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা বরখেলাপ করে সংকট তৈরি করছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার […]

শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে

দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী […]

ক্রিমিয়ায় এবার রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হওয়ার ৩ দিন না পেরোতেই অঞ্চলটিতে এবার একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে যুদ্ধবিমানটির পাইলটরা সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে ভূমিতে থাকা […]

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ

ইরানের সীমান্তে ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।সূত্রগুলো জানায়, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে দিনের শুরু থেকেই মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। এ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা […]

শহিদ মুগ্ধ ও নাফিজ হত্যা মামলা: প্রমাণ থাকার পরও আসামি করা হয়নি তিন পুলিশ সদস্যকে

২০২৪ সালের ১৮ জুলাই, উত্তরা ৩ নম্বর সেক্টরে গণঅভ্যুত্থানে আন্দোলনরতদের খাবার পানি দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ অবস্থায়ই গুলিবিদ্ধ হন তিনি। পরে যে মৃত্যু গতিপথ পাল্টে দেয়, জুলাই আন্দোলনের।চলতি বছরের জানুয়ারিতে মুগ্ধ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন; যেখানে আসামি করা হয়, উত্তরার সাবেক এমপি হাবিব হাসান ও ডিএমপি কমিশনার হাবিবসহ ২৬ […]

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮২.৪৫ শতাংশ

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দেশের ২১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৬ হাজার ৭৬২ […]

রিয়ালের জালে ১২ গোল দিয়ে রেকর্ড গড়ে সেমিতে বার্সেলোনা

মেয়েদের চ্যাম্পিয়নস লিগে টানা অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ১২–২ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে কাতালান ক্লাবটি।বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের ‘এল ক্লাসিকো’-তে চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট […]

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব

টালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক যেন দুর্ঘটনা ঘটছেই। কিছুদিন আগেই মৃত্যু হয় অভিনেতা রাহুলের। সেই শোক কাটিয়ে উঠার আগেই খবর আসে, আরেক অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় মারা গেছেন। এবার আরও এক দুঃসংবাদ এল। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন বিশিষ্ট পরিচালক উৎসব মুখোপাধ্যায়।‘যত কাণ্ড কলকাতায়’ সিনেমার গল্পকার নিজেই কলকাতার বুকে নিখোঁজ হয়েছেন। যা এখন […]