যুদ্ধবিমান ধ্বংস হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও দেশটির সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। না, এটি যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।’ সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রমের বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। […]

খাদ্যপণ্যের দাম বাড়ছেই, যুদ্ধ বন্ধ না হলে আরও বৃদ্ধির শঙ্কা

২০২৫ সালের সেপ্টেম্বরের পর গত মার্চে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এফএও-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো বলেন, ‘(মধ্যপ্রাচ্যে) সংঘাত শুরু হওয়ার পর থেকে (খাদ্যপণ্যের) মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। মূলত পর্যাপ্ত বৈশ্বিক শস্য সরবরাহের কারণে (দাম) […]

পিছিয়ে পড়া পাঠসূচি নির্ধারিত সময়ে শেষ করতে সরকারের বিশেষ উদ্যোগ

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে পিছিয়ে পড়া পাঠসূচি নির্ধারিত সময়ে শেষ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। শিখন ঘাটতি কাটিয়ে উঠতে শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখে পাঠদান করা হচ্ছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক এক অফিস আদেশে জানানো হয়েছে, ৪ এপ্রিলের পর আরও টানা ৯টি শনিবার সাপ্তাহিক ছুটি […]

পারভেজের ঝড়ের পর মোস্তাফিজের ২ উইকেট

বাংলাদেশের দুই ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে আলো ছড়িয়েছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান শুক্রবার দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন। মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর।পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। মোস্তাফিজুর রহমান ৩৭ রানে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার।লাহোরে […]

টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুর্দান্ত লড়াই শেষে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার(৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয় টাইব্রেকারের পঞ্চম শটে আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের সফল কিকে।ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ তুলনামূলক বেশি প্রাধান্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে […]

পরিণীতিকে বিয়ের পর থেকেই দলীয় কাজে মন নেই, কপাল পুড়ল রাঘবের

রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিল আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরিওয়ালের দল রাজ্যসভার সচিবালয়কে চিঠি পাঠিয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে পাঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত শিক্ষাবিদ অশোক মিত্তলকে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছেআনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুবছর ধরেই আপের কর্মসূচিতে […]

বিজয়-রাশমিকার যে পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিয়ের দেড় মাস না পেরোতেই এক পোস্টে যেন ঝড় তুলেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন এ তারকা দম্পতি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন— ‘আমরা এখন তিনজন।’ আর তাতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই […]

চাঁদে অভিযানের সময় ক্যামেরায় ধরা পৃথিবীর অপার সৌন্দর্য

মহাকাশ থেকে পৃথিবীর হাই-রেজল্যুশন ছবি পাঠিয়েছেন চাঁদের উদ্দেশে যাত্রা করা আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এই নয়নাভিরাম ছবিগুলো তুলেছেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।চাঁদের পথে যাত্রার শেষ ধাপে মহাকাশযানের ইঞ্জিন সফলভাবে প্রজ্বলনের (ইঞ্জিন বার্ন) পর এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হয়।বিবিসির প্রতিবেদনে জানা যায়, নাসা প্রথম ছবিটির নাম দিয়েছে ‘হ্যালো ওয়ার্ল্ড’। এতে […]

১৮ জেলার ৩০ উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে হামের টিকা

হামের উচ্চসংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জরুরি এ টিকাদান কর্মসূচি রোববার (৫ এপ্রিল) শুরু হওয়ার কথা।সূত্র মতে, কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ […]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি গ্যাস স্টেশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক রোলবার্ট জোয়াচিনকে (৪০) ঘটনার অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, […]