শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

খাদ্যপণ্যের দাম বাড়ছেই, যুদ্ধ বন্ধ না হলে আরও বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার
খাদ্যপণ্যের দাম বাড়ছেই, যুদ্ধ বন্ধ না হলে আরও বৃদ্ধির শঙ্কা

২০২৫ সালের সেপ্টেম্বরের পর গত মার্চে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এফএও-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো বলেন, ‘(মধ্যপ্রাচ্যে) সংঘাত শুরু হওয়ার পর থেকে (খাদ্যপণ্যের) মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। মূলত পর্যাপ্ত বৈশ্বিক শস্য সরবরাহের কারণে (দাম) কিছুটা নিয়ন্ত্রিত ছিল।
তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত যদি ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন ব্যয় উচ্চ অবস্থায় থাকে, তাহলে সামনে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
শস্য মূল্য সূচক আগের মাসের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় উচ্চ সারমূল্যের কারণে কম চাষাবাদের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে গমের দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ধানের দাম ৩ শতাংশ কমেছে। ফসল তোলার সময়কাল এবং আমদানি চাহিদা কমে যাওয়ার ফলে ধানের দাম কমেছে।
ভোজ্যতেলের দাম প্রায় ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। চিনির দাম মার্চে ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অপরিশোধিত তেলের দাম বাড়ায় বিশ্বের বৃহত্তম চিনি রপ্তানিকারক ব্রাজিল আখ থেকে বেশি ইথানল উৎপাদনের দিকে ঝুঁকতে পারে, এমন প্রত্যাশাই চিনির মূল্যবৃদ্ধির প্রধান কারণ
অন্য এক প্রতিবেদনে এফএও জানিয়েছে, ২০২৫ সালে বিশ্ব শস্য উৎপাদনের পূর্বাভাস সামান্য বাড়িয়ে ৩ দশমিক ০৩৬ বিলিয়ন মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেশি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories