শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

পারভেজের ঝড়ের পর মোস্তাফিজের ২ উইকেট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার

বাংলাদেশের দুই ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে আলো ছড়িয়েছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান শুক্রবার দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন। মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর।
পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। মোস্তাফিজুর রহমান ৩৭ রানে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার।
লাহোরে আগে ব্যাটিং করতে নেমে স্বাগতিকরা ৫ উইকেটে ১৮৫ রান করে। জবাব দিতে নেমে মুলতান সুলতানস ৫ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি। বৃষ্টির কারণে ম‌্যাচ হয়েছিল ১৩ ওভারের।
ব‌্যাটিংয়ে পারভেজের শুরুটা যুৎসই ছিল না। ১০ বলে ৯ রান ছিল বাঁহাতি ওপেনারের। আগের দুই ম্যাচে ১৪ ও ১২ রান করে আউট হয়ে যাওয়া পারভেজের আজকের শুরুটাও ছিল নড়বড়ে। খোলস থেকে বেরিয়ে আসেন মোহাম্মদ নওয়াজকে টানা দুই ছক্কা ও এক চার মেরে। এরপরে টানা তিন ছয় তার ব‌্যাটে। ফিফটির ঠিক আগে সাজঘরে ফেরেন মোহাম্মদ ইসমাইলের বলে।
পারভেজের সঙ্গে ওপেন করা মোহাম্মদ নাঈম ৬০ রান করেন ২৮ বলে। ৪টি করে চার ও ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া ৩৩ রান করেন আব্দুল্লাহ শফিক। ১৪ বলে ৩৩ রান করেন তিনি। এছাড়া ৮ বলে ১৩ রান করেন সিকান্দার রাজা।
মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে প্রথম ওভারে উইকেটের দেখা পান। ষষ্ঠ ওভারে বোলিং পান তিনি। ৫ রান দিয়ে তুলে নেন আগের ম‌্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে। তার স্লোয়ার বলে লং অনে ক‌্যাচ দেন পাকিস্তানের ওপেনার। পরের দুই ওভারে যদিও খরুচে বোলিং করলেন তিনি। অষ্টম ওভারে দেন ১৩ রান। দশম ওভারে ১৯ রানে পেয়ে যান আরেকটি উইকেট। এবার এলবিডব্লিউ করেন শান মাসুদকে।
রান তাড়ায় প্রথম ৫ ওভারে ২ উইকেটে ৪৮ রান করে সুলতানস। কিন্তু পরে ধারাবাহিক উইকেট হারিয়ে ম‌্যাচ থেকে ছিটকে যায় তারা। অধিনায়ক অ্যাশটন টার্নার ২২ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন।
মোস্তাফিজুর ছাড়া ১টি করে উইকেট পান আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories