গুমের সঙ্গে জড়িত অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ব্যারিস্টার আরমানের মতো বাংলাদেশের ৭০০ এর বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন- তাদের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে গুমের শিকার হয়েছিলেন, মৃত্যুর প্রহর গুনেছিলেন প্রতিদিন; যেভাবে তাকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ‘ডাম্পিং’ করা হয়েছিল, যেভাবে উনি বিচারের মুখোমুখি হয়েছিলেন এবং বাংলাদেশে ফেরত এসেছেন- এটা মনে করার কোনো কারণ নাই যে, গুমের সঙ্গে জড়িত […]

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি

বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির পক্ষ থেকে এই ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম […]

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার […]

পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে তেহরান কর্তৃপক্ষ। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র রোববার (৫ এপ্রিল) জানান, ভূপাতিত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করে। তবে ইরানি সামরিক বাহিনী […]

ভারতকে তাড়িয়ে ‘বাংলাদেশের সীমান্তে’ কলকাতায় নিয়ে যাওয়ার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

ভারত একটি ‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’ বা ‘সাজানো সামরিক অভিযান’ চালানোর চক্রান্ত করছে। এর উদ্দেশ্য হলো-যাতে দোষ চাপানো যায় পাকিস্তানের ওপর। এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো ‘নাটক’ মঞ্চস্থ করা হলে নয়াদিল্লিকে কঠোর জবাব দেয়া হবে। এমনকি ভারতকে তাড়িয়ে ‘বাংলাদেশের সীমান্তে’ কলকাতা শহর পর্যন্ত নিয়ে যাওয়া হবে।স্থানীয় সময় শনিবার (৪ […]

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে

পল্টন থানা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (৫ এপ্রিল) আদালত এ আদেশ দেন।এর আগে ২৯ মার্চ বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। […]

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে শিক্ষক-কর্মচারীরা আগের নিয়ম অনুযায়ীই মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন।রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শনিবার (৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি […]

রাহুলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চেয়ে তালসারি থানায়ও অভিযোগ দায়ের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে কলকাতার রিজেন্ট পার্ক থানার পর উড়িষ্যার তালসারি মেরিন থানাতেও এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।শুটিং চলাকালীন গাফিলতির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে এফআইআরেই। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা […]

নিরাপত্তাকর্মীদের নিয়ে বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তাকর্মীদের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে তিন সপ্তাহব্যাপী নিরাপত্তা বিষয়ক ‘বুনিয়াদী প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে ২৭ জন নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ […]

জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী

জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের ওএইচআরএলএলএস এবং আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, […]