রান্নাঘরের ৫টি উপাদান নিয়ে সতর্ক করলেন কার্ডিওলজিস্টের সতর্কবার্তা

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই ভাবেন বড় পরিবর্তন দরকার, কঠিন ডায়েট দরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। আর সেই অভ্যাসের শুরুটা হয় আমাদের নিজের রান্নাঘর থেকেই।ভারতের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অলোক চোপড়া বলছেন, আমাদের রান্নাঘরে থাকা কিছু ‘সাদা’ উপাদানই নীরবে শরীরের ক্ষতি করছে। ৪০ বছরের অভিজ্ঞতায় তিনি এমন পাঁচটি […]

আগের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে আর্টেমিস-২ নভোচারীরা

মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন ও বিবিসি।১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশনের নভোচারীরা ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েছিলেন। এরই মধ্যে সেটি ছাড়িয়ে গেছেন আর্টেমিস-২ নভোচারীরা। নতুন এই মিশনে […]

দুপুরের মধ্যে ৬০ কিমি ঝড় হতে পারে যেসব জেলায়

দুপুরের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে […]

বগুড়া-৬ (সদর) উপ-নিবাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন : সাবেক এমপি লালু

বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন,উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষ মার্কায় রেজাউল করিম বাদশা কে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন।তিনি আরো বলেন, রেজাউল করিম বাদশা বিএনপি’র পেটের একজন সন্তান। তার জন্ম বগুড়ায়। বিএনপি সবসময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। […]

টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত-৬

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুগ্রুপে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে উভয় গ্রুপের ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।সোমবার (৬ এপ্রিল) বিকালে টঙ্গীর এরশাদনগর এলাকার ৩নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা হলেন- অহিদুল ইসলাম অপু (২৪), সোহাগ মিয়া (২২), […]

গাজীপুরে নিশাত বস্তিতে রহস্যজনক আগুন, পুড়ল ৪০টি ঘর

গাজীপুরের টঙ্গীতে নিশাত বস্তিতে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গাজীপুর মহানগরীর ৫৫ নং ওয়ার্ডের মাছিমপুর এলাকার নিশাত মহল্লার বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি ঘরে রহস্যজনক […]

সৌদিতে নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ওই সময় নিজে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।মরদেহ গ্রহণ শেষে […]

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, ডিজেল আমদানিসহ নানা বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা।প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক […]

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার […]

গণভোটের রায় না মানলে রাজপথে নামা ছাড়া আর বিকল্প নেই : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় আমরা সব অংশীজনদের সঙ্গে বসে কাজ করতে আগ্রহী। এত দ্রুত রাজপথে নামার পরিকল্পনা বিরোধী জোটের ছিল না; কিন্তু গণভোট নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছে, তাতে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এটি কারও জন্যই মঙ্গলজনক হবে না।রোববার […]