শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

রান্নাঘরের ৫টি উপাদান নিয়ে সতর্ক করলেন কার্ডিওলজিস্টের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই ভাবেন বড় পরিবর্তন দরকার, কঠিন ডায়েট দরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। আর সেই অভ্যাসের শুরুটা হয় আমাদের নিজের রান্নাঘর থেকেই।
ভারতের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অলোক চোপড়া বলছেন, আমাদের রান্নাঘরে থাকা কিছু ‘সাদা’ উপাদানই নীরবে শরীরের ক্ষতি করছে। ৪০ বছরের অভিজ্ঞতায় তিনি এমন পাঁচটি উপাদানের কথা বলেছেন, যেগুলো যত দ্রুত সম্ভব বদলে ফেলাই ভালো। কারণ, তার ভাষায়, আপনি যা রান্না করেন, শেষ পর্যন্ত আপনি সেটাই হয়ে ওঠেন।
১. সাদা চিনি
ক্যালসিয়াম সঠিকভাবে কাজের জন্য কোন ভিটামিন কেন প্রয়োজন, জানালেন পুষ্টিবিদ
সাদা চিনি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ডা. অলোক চোপড়া বলেন, চিনি মূলত ‘খালি ক্যালরি’। এতে কোনগ পুষ্টিগুণ নেই, বরং এটি শরীরে ইনসুলিনের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় এবং প্রদাহ তৈরি করে। বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন:
গুড়
কাঁচা মধু
খেজুর
নারিকেলের চিনি
২. সাদা লবণ
পরিশোধিত সাদা লবণ থেকে অনেক গুরুত্বপূর্ণ খনিজ অপসারণ করা হয় এবং এতে রাসায়নিক যোগ হতে পারে। তবে এটাও সত্য, আয়োডিনের জন্য এটি পুরোপুরি বাদ দেওয়া উচিত নয়। বিকল্প হিসেবে:
৩. ময়দা
ময়দা দিয়ে তৈরি খাবার সুস্বাদু হলেও এতে ফাইবার নেই বললেই চলে। শরীরে এটি অনেকটা চিনির মতো আচরণ করে, দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায়। সে কারণে ডা. অলোক চোপড়া স্বাস্থ্যকর বিকল্প হিসেবে, আটার রুটি, ওটস, বেসন, মিলেট ও আমন্ড ফ্লাওয়ার খাওয়ার পরামর্শ দেন।
৪. রিফাইন্ড তেল
রিফাইন্ড তেল সাধারণত রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়, যা শরীরে প্রদাহ বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
ভালো বিকল্প:
সরিষার তেল (কোল্ড-প্রেসড)
বাদাম তেল
নারিকেল তেল
ঘি
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
৫. সাদা চাল
পালিশ করা সাদা চাল দেখতে আকর্ষণীয় হলেও এতে পুষ্টিগুণ কম এবং গ্লাইসেমিক ইনডেক্স বেশি। ফলে এটি দ্রুত রক্তে শর্করা বাড়ায়। ডা. অলোক চোপড়া স্বাস্থ্যকর বিকল্প হিসেবে, লাল চাল, ব্রাউন রাইস, কালো চাল ও মিলেট খাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন অনেকেই বিকল্প হিসেবে ব্রাউন রাইস ও লাল চাল খান।
সব শেষে ডা. চোপড়া বলেন বমে রাখতে হবে রান্না ঘরে যত বেশি সাদা খাবার তত বেশি বিপদ। খাবার বা তৈরির উপাদান নির্বাচন করার ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যকর জীবন পেতে বড় পরিবর্তনের দরকার নেই শুধু রান্নাঘরের এই ছোট বদলগুলোই হতে পারে বড় সমাধান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories