জাপানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে টোকিওতে সেমিনার

জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) টোকিও বিগ সাইটে চলমান ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও ২০২৬ (স্প্রিং)’-এর অংশ হিসেবে এই সেমিনার এবং বিশেষ ‘বিজনেস নেটওয়ার্কিং ডিনার’ অনুষ্ঠিত হয়।টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।সকালে […]
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক একটা সাক্ষাৎ বলেও জানিয়েছি প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানা গেছে, আজ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। বুধবার (৮ এপ্রিল) রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট এসআই ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি […]
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তরে পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।প্রথম অধিবেশনের ১১তম দিনে সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ […]
৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে করে সংসদে এমপি সালাহ উদ্দিন

জাতীয় সংসদে জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (গাজীপুর-৪) সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, রাজধানীর আটটি পাম্প ঘুরেও নিজের গাড়ির জন্য তেল না পেয়ে শেষ পর্যন্ত গাড়ি রেখে লোকাল বাসে চড়ে সংসদে আসতে হয়েছে তাকে।মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের লোচনায় […]
ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের জন্য যৌথভাবে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিভাইড ফেসবুক পেইজে এ নির্দেশনা দেয়া হয়।১৩টি দেশ হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে […]
হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান

অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্র দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহের জন্য ঘোষিত এই […]
বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দুইদিন ক্লাস বন্ধ ঘোষণা

আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ এপ্রিল) দুইদিন সব ক্লাস বন্ধ ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের […]
হত্যাচেষ্টা মামলায় কারাগারে শিরীন শারমিন

রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।এই মামলার শুনানিতে তিনি ২০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে বিষণ্ন চেহারায় নিশ্চুপ থাকতে দেখা গেছে।এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে পুলিশি […]
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির পর থেকেই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তেলের দাম হ্রাস পেয়েছে প্রায় ১৪ শতাংশ।গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। সেই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি […]