জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

বৈশ্বিক সতর্কতার মুখে ঝুঁকি এড়াতে আগে থেকেই বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে ‘স্প্যাম’ বা হামলার চিহ্ন শনাক্ত হওয়ার পর তা ঠিক করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে ছুটির পর ব্যাংকিং লেনদেন শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি […]
সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু হয়েছে।রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা তৈরি […]
এবিজি ইউনিভার্সিটি কাপের সূচি প্রকাশ, কবে মাঠে নামছে কোন দল?

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা সামনে রেখে শুক্রবার প্রকাশ করা হয়েছে দুই ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি।ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশ নেবে পাঁচটি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে ভাগ […]
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমবার) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে দেওয়া হবে এই পুরস্কার। এর আগে নানা আলোচনা, সম্ভাবনা ও নাটকীয়তা তৈরি হয়েছে। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে, যেখানে আগের চেয়ে সম্ভাবনায় পিছিয়ে পড়েছেন লামিনে ইয়ামাল।পুরস্কারের প্রধান দাবিদারদের নিয়ে বিভিন্ন বুকমেকার তাদের বাজির […]
গ্রিনওয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফ্যালকনস, শাওনের ঝোড়ো ইনিংসে জয়

গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতি আয়োজিত গ্রিনওয়ে প্রিমিয়ার লিগ (জিপিএল)-২০২৬-এর ম্যাচে গ্রিনওয়ে রয়্যালসকে হারিয়ে জয় পেয়েছে গ্রিনওয়ে ফ্যালকনস। ১০ ওভারের ম্যাচে ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফ্যালকনস। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শাওন। ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতির আয়োজনে […]
এইচএসসি ও সমমানের ফল সহজেই দেখা যাবে যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের […]
টানা ১৮ বার দ্রুততম মানবী শিরিন আক্তার

দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব আবারও অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ক্যারিয়ারে ১৮তমবারের মতো এই খেতাব জিতেছেন তিনি।ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরিন ১২.০৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে […]
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ।শনিবার (২৪ অক্টোবর) খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা […]
প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাবসায়িক আস্থা জোরদারের আশা করছে টোকিও। বিশেষ করে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান।জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে সরকারি সফর করবেন […]
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেপ্তার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে এবারের বার্তায়।শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।পোস্টে দূতাবাস জানায়, আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে […]