আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, ব্যাখ্যা দিলো ফিফা

চলমান বিশ্বকাপের বেশ কিছু ম্যাচেই রেফারির সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি সবচেয়ে আলোচিত ম্যাচের একটি। যেখানে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের এবং ফিফার বিরুদ্ধে সরাসরি আর্জেন্টিনার পক্ষে ম্যাচ নির্ধারণী ভূমিকা রাখার অভিযোগ তোলেন মিশরের কোচ ও খেলোয়াড়রা। এ ছাড়া বিশেষজ্ঞদের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যা নিয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান […]
আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর সামাজিক মাধ্যম বন্ধ করলেন রেফারি

আটলান্টায় আর্জেন্টিনা–মিসর ম্যাচের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।এরই মধ্যে নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে মিসরের কোচিং স্টাফদের সঙ্গে লেতেক্সিয়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।এ সময় তিনি একাধিক কার্ডও প্রদর্শন করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে […]
মিশরের সাথে ডাকাতি করা হয়েছে’ বিশ্বকাপ নিয়ে কড়া মন্তব্য মামদানির

বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ এবার পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় হারের পর রেফারিং নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’ তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর […]
টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন গ্রীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে হাসিবের মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রীন […]
শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।যুবদল সভাপতি বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্গল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো রকম বেআইনি, […]
দুই মাদক ব্যবসায়ীক নারী ব্রাহ্মণবাড়িয়া ১০ কেজি গাজাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ১টি অ্যানড্রয়েড ফোনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।বুধবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে ১১:৩০টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উড়শিউড়া ৩৩/১১ কেভি পাওয়ার স্টেশনের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:নাসিমা বেগম (৪০): স্বামী- মৃত সামছুল আলম, সাং- মেরাসানি […]
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ৯ জুলাই

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।সে অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) এই রায় ঘোষণা হবে।বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানি শেষে […]
ই-পাসপোর্টের জটিলতায় বিপাকে মালয়েশিয়া প্রবাসীরা বৈধতা হারানোর আশঙ্কায় শত শত বাংলাদেশি

একটি পাসপোর্টের জন্য অপেক্ষা কখনও তিন মাস, কখনও ছয় মাস, আবার কারও ক্ষেত্রে তারও বেশি। এই দীর্ঘ প্রতীক্ষা এখন মালয়েশিয়ায় বসবাসরত শত শত বাংলাদেশি প্রবাসীর জন্য শুধু প্রশাসনিক ভোগান্তি নয় এটি তাদের চাকরি, বৈধ অভিবাসন মর্যাদা, আয়-রোজগার এবং পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, নতুন ই-পাসপোর্ট ব্যবস্থায় পুরোনো মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), জাতীয় […]
১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনের পর এই প্রথম আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশাপাশি বিভাগীয় শহর বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় অংশ নেবেন।মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন […]
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; কিছু স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আজ (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জাননো হয়।আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে […]