বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর সামাজিক মাধ্যম বন্ধ করলেন রেফারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার

আটলান্টায় আর্জেন্টিনা–মিসর ম্যাচের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে মিসরের কোচিং স্টাফদের সঙ্গে লেতেক্সিয়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এ সময় তিনি একাধিক কার্ডও প্রদর্শন করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার কাছে মিসরের ৩–২ গোলে হারের পর লেতেক্সিয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হামলে পড়েন নেটিজেনরা।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে মন্তব্য করার সুযোগ সীমিত করেন লেতেক্সিয়ে। তবে ট্রল ও সমালোচনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন।
বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গেছে বলে ক্ষুব্ধ মিসর। ঘটনার সূত্রপাত ৬০ মিনিট থেকেই। মিসরের মোস্তফা জিকো গোল করলেও তা বাতিল করা হয়েছে। সেই গোল তৈরির সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে বল কাড়তে গিয়ে তার জার্সি টেনে ধরেন মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া।
শুধু তাই নয়, মার্তিনেসের পায়ের ওপর পা তুলে দেন আত্তিয়া। গোলের পর জিকো ও তাঁর সতীর্থরা উদযাপনের পর ভিডিও অ্যাসিস্ট রেফারির হস্তক্ষেপে সেটাকে ফাউল বিবেচনা করে গোল বাতিল করা হয়েছে।
দ্বিতীয় বিতর্ক তৈরি হয় ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ তখন ২-২ সমতায়। ৯০ মিনিটের পর ৩ মিনিটে এনসো ফের্নান্দেস গোল করে উদযাপনে মাতেন। ফের্নান্দেসের এই গোলেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর বিতর্কিত রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। আটলান্টায় গত রাতে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতে আর্জেন্টিনা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
শেষ আটে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ১২ জুলাই কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories