বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

দুই মাদক ব্যবসায়ীক নারী ব্রাহ্মণবাড়িয়া ১০ কেজি গাজাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৬ বার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ১টি অ্যানড্রয়েড ফোনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে ১১:৩০টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উড়শিউড়া ৩৩/১১ কেভি পাওয়ার স্টেশনের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:নাসিমা বেগম (৪০): স্বামী- মৃত সামছুল আলম, সাং- মেরাসানি (ইউপি অফিসের উত্তর পার্শ্বে), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তাসলিমা (৩৫): স্বামী- মো: ওয়াসিম, সাং- সিঙ্গারবিল (সিঙ্গারবিল বাজারের উত্তর পার্শ্বে), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি আভিযানিক দল উড়শিউড়া পাওয়ার স্টেশনের সামনে ওত পেতে থাকে। সন্দেহভাজন দুই নারী ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories