বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিশরের সাথে ডাকাতি করা হয়েছে’ বিশ্বকাপ নিয়ে কড়া মন্তব্য মামদানির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার

বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ এবার পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় হারের পর রেফারিং নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’ তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই মিশরে ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর ব্যবহারের সমালোচনা শুরু হয়। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছেও অভিযোগ জানায়।
এর একদিন পর, বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে।
পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটি নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories