ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন […]

গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহ ও মাদকের টাকার দাবিকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।সোমবার (২৬ অক্টোবর) উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নেশাগ্রস্ত […]

শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক

শেরপুরে অপহরণের পর ধর্ষণের মামলার প্রধান আসামি শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক আভিযানিক দল।২৫ অক্টোবর রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শরীফ হাসানকে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা […]

গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের নয় মাসে ৬ হাজার ৮শত ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে রয়েছে সিআর, জিআরসহ বিভিন্ন মামলা রয়েছে। গাইবান্ধার ইতিহাসে এটি রেকর্ড সংখ্যক। গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ রেজাউল করিম সরকার এ তথ্য জানান।চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারী থেকে গাইবান্ধা চীফ জুডিসিয়াল […]

দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবীদ্বার পৌর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল করে ডিম বিক্রিতে রাস্তায় জনসাধারণের চলাচলে যানজট ও প্রতিবন্ধকতা সৃস্টি করার অপরাধে ২ ডিম ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকার অর্থদন্ডে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।২৬ অক্টোবর ( সোমবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন ভ্রমমাণ আদালত মাধ্যমে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট […]

বিজয়নগরে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে স্কাফ সিরাপ বহনের সময় ৭৫ বোতল সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল মুরাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। […]

মিঠাপুকুরে পূর্ব আক্রোশে জেরে পান বরজে হামলা ও ভাংচুরের অভিযোগ

মিঠাপুকুর উপজেলার হাছিয়া গ্রামে পূর্ব আক্রোশের জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে পান বরজের ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, এতে প্রায় চার লক্ষাদিক টাকার ক্ষতি অভিযোগ।অভিযোগ সুত্রে জানা গেছে মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর ইউপির বৈরাগীরকুঠি গ্রামের মমদেল হোসেনের পুত্র ময়নুল ইসলামের সাথে প্রতিবেশী রাশেদুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্তে রংপুর আদালতে মামলা […]

সাবেক মহিলা এমপি মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামানকে এই আসনের প্রার্থী করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার […]

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে।২৫ অক্টোবর দেয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব […]

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

প্রথম ধাপের ভোটে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।রোববারের (২৫ অক্টোবরের) নির্বাচনে শতকরা ৫১ ভাগের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন আশি বছর বয়সী এই রাজনীতিক। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ব্রাজিলের সুপিরিয়র […]