আদালত অবমাননা করায় ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে দুই আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ কতটা গুরুতর, সে বিষয়ে […]

জামিন চেয়ে আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান, শুনানি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় কারাবন্দি মেজর (অব.) আখতারুজ্জামান জামিন চেয়ে আবেদন করেছেন। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আদালত সূত্রে জানা গেছে, আখতারুজ্জামানের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেবেন সুপ্রিম কোর্টের […]

ফিডব্যাকের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। সে সময় নাম ছিল ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি। ১৯৭৯-৮০ সালের দিকে আগের নামের একাংশ বাদ দিয়ে শুধু ফিডব্যাক নামেই পরিচিতি পায় ব্যান্ডটি। দীর্ঘ এই পথচলায় ফিডব্যাকের ঝুলিতে জমা হয়েছে ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’, ‘ফিরে এসো’সহ অনেক কালজয়ী গান। এ বছর ৪৯ পূর্ণ করে ৫০ […]

মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

স্বল্প বাজেটের সিনেমার জন্য ২০২৬ সালটি অভাবনীয় সাফল্যের বছর। আর এই সাফল্যের সবচেয়ে বড় সমার্থক হয়ে উঠেছে কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’। মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ১১৩ কোটির বেশি। কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে লাভজনক সিনেমার রেকর্ড গড়ে লাভের হারের দিক থেকে এটি পেছনে ফেলে দিয়েছে কেজিএফ ও কান্তারার মতো ব্লকবাস্টারকেও।গ্রামীণ […]

হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৬ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিনজন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে।নিশ্চিত […]

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থানকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হবে।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী […]

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় আবারও সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক।কারখানা সূত্রে জানা গেছে, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের […]

পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন। তবে পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটিতে দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাতায়াত করতে পারবেন।রবিবার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।এতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে […]

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

দীর্ঘ ছুটির পর সকাল থেকেই ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক। বাসের জন্য অপেক্ষায় থাকেন যাত্রীরা। বাস এলেই ওঠার জন্য ভিড় করেন তারা। কোথাও যানজট, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী। সব মিলিয়ে ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে ঢাকা।দুর্গাপূজার […]

আজ কোজাগরী লক্ষ্মী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মী পূজা আজ রবিবার (২৫ অক্টোবর)। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবীর আরাধনার দিন লক্ষ্মী পূজায় মেতে উঠেছেন ভক্তরা।প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে শারদীয় দুর্গাপূজার পর প্রথম পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করেন ভক্তরা। জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য লক্ষ্মী আরাধনার […]