সরকারি আবাসিক এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

সরকারি আবাসন পরিদপ্তরের ব্যবস্থাপনাধীন সরকারি আবাসিক এলাকার ভবনগুলোতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সুষ্ঠু আবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভবনভিত্তিক ‘ভবন ব্যবস্থাপনা কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার (১০ আগস্ট) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. জহিরুল ইসলাম খানের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, প্রতিটি ভবনে বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য থেকে সরাসরি ভোটের […]
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী কয়েক ঘণ্টায় ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় […]
জুলাই আন্দোলন দমনের ‘অডিও প্রমাণ’ আজ ট্রাইব্যুনালে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকারের পরিকল্পিত কৌশলের প্রমাণ হিসেবে একটি ফোনালাপের অডিও আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মধ্যকার এই ফোনালাপটি ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ নথি হিসেবে দাখিল করা […]
বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক উত্তর কোণ পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অসুস্থ লতিফুল ইসলামকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও দৈনিক উত্তর কোন পত্রিকার প্রকাশক মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।এসময় উপস্থিত ছিলেন দৈনিক […]
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় তদন্ত ও চার্জশিটের পর এবার বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টেরিমের আমলে আমি […]
কামরাঙ্গীরচরে ডিএসসিসির উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বৃক্ষবৃত্তি ও সবুজ নগর গঠন’ কর্মসূচির আওতায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্লান্ট স্কলারের উদ্যোগে রোববার ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম ব্যাটারিঘাট সড়ক ও বুড়িগঙ্গা নদীসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান […]
মিয়ানমারের শরণার্থীদের প্রাথমিক তথ্য শিগগিরই প্রত্যাবাসনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বর্তমানে রিফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট (ডিপিপি) কর্মসূচির আওতায় শনাক্ত করা মিয়ানমারের শরণার্থীদের প্রাথমিক তথ্য চলতি বছরের চতুর্থ প্রান্তিকে পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া বাস্তবায়ন করছে।রোববার (৯ আগষ্ট) স্টার সিটি এফসি ট্যুর কনভয়ের পতাকা উড়িয়ে যাত্রা শুরুর […]
স্থানীয় প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুরের ডিসি, সিটি প্রশাসক ও জিএমপি কমিশনার উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দেন, (ডানে) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিগাজীপুরের ডিসি, সিটি প্রশাসক ও জিএমপি কমিশনার উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।ফুটওভার ব্রিজ নির্মাণে কমিটি, ক্ষতিপূরণ ও স্পিড ব্রেকারের ঘোষণায় সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার […]
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।রবিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, […]
সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।রবিবার (৯ আগস্ট) সকালে ঢাকা ত্যাগ করেছেন তিনি। আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি এ সফরে থাকবেন।সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন […]