মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

স্থানীয় প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার

গাজীপুরের ডিসি, সিটি প্রশাসক ও জিএমপি কমিশনার উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দেন, (ডানে) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
গাজীপুরের ডিসি, সিটি প্রশাসক ও জিএমপি কমিশনার উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।
ফুটওভার ব্রিজ নির্মাণে কমিটি, ক্ষতিপূরণ ও স্পিড ব্রেকারের ঘোষণায় সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা।
জানা যায়, রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জেলা প্রশাসক (ডিসি), গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাদরাসা ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সমাবেশে ফুটওভার ব্রিজ নির্মাণ, ক্ষতিপূরণ, স্পিড ব্রেকার স্থাপন ও নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।


এর আগে, গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে রোববার বেলা ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং হাজারো যানবাহন আটকা পড়ে।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হয়। নিরাপদ সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করে তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায়।
মাদরাসা ক্যাম্পাসে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নূরুল করীম ভূঁইয়া বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়নের জন্য আজই একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি মাদরাসার অধ্যক্ষ ও দু’জন শিক্ষার্থী প্রতিনিধিকেও রাখা হবে।
তিনি আরো বলেন, প্রয়োজনীয় আবেদন সম্পন্ন হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট তহবিল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, ‘আগামী মঙ্গলবার (১১ আগস্ট) সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে তিন লাখ টাকার চেক প্রদান করা হবে।
তিনি আরো বলেন, ‘আগামীকাল সোমবারই (১০ আগস্ট) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়ে দ্রুততম সময়ে নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেয়া হবে। একইসাথে মাদরাসার উভয় পাশে স্পিড ব্রেকার নির্মাণ করা হবে।
জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে এবং দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণেও পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
তিনি নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে মাদরাসার উভয় পাশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিযুক্ত করার ঘোষণা দেন।
সিটি প্রশাসক বিআরটি প্রকল্পের তীব্র সমালোচনা করে বলেন, এটি একটি অপরিকল্পিত প্রকল্প এবং বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির একটি জলন্ত দৃষ্টান্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories