সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সরকারি আবাসিক এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার

সরকারি আবাসন পরিদপ্তরের ব্যবস্থাপনাধীন সরকারি আবাসিক এলাকার ভবনগুলোতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সুষ্ঠু আবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভবনভিত্তিক ‘ভবন ব্যবস্থাপনা কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. জহিরুল ইসলাম খানের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, প্রতিটি ভবনে বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে সাত সদস্যের কমিটি গঠন করতে হবে। কোনো কারণে ভোটগ্রহণ করা সম্ভব না হলে সংখ্যাগরিষ্ঠ বরাদ্দপ্রাপকদের সম্মতির ভিত্তিতেও কমিটি নির্বাচন করা যাবে। কমিটির মেয়াদ হবে এক বছর।
সাত সদস্যের কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদিকা এবং দুজন কার্যকরী সদস্য।
আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ভবনে সরকারি আবাসন পরিদপ্তর থেকে বাসা বরাদ্দ পাওয়া সরকারি কর্মচারী ছাড়া অন্য কেউ এই কমিটির সদস্য হতে পারবেন না।
এদিকে সরকারি আবাসিক এলাকার অভ্যন্তরে বিভিন্ন কর্মকাণ্ডের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ এলোকেশন রুলস, ১৯৮২’-এর পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। পাশাপাশি অনুমোদনহীন স্থাপনা, একাডেমি, সংঘ বা ক্লাবও স্থাপন করা যাবে না।
আবাসিক এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, বহিরাগতদের নিয়ে সাংগঠনিক সভা আয়োজন এবং শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, ভবন ব্যবস্থাপনা কমিটি গঠনের পর কার্যক্রম শুরু করার আগে সরকারি আবাসন পরিদপ্তরের অনুমোদন নিতে হবে।
সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং কেন্দ্রীয় মনিটরিং কমিটির সভাপতি ভবন ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সেটি সরকারি আবাসন পরিদপ্তরের অনুমোদনের ব্যবস্থা করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories