সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬–তে।আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।গতকাল রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। দুজনের বাড়ি নাটোর। একজনের বাড়ি রাজশাহী।নিহত ব্যক্তিরা হলেন […]

সূচকের ঊর্ধ্বমুখী গতি, লেনদেনে চাঙা শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের দুই শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আজ সোমবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২০ […]

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুকে যুক্ত হচ্ছে বিকাশ

বাংলাদেশের হাজারো কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটারদের জন্য বড় সুখবর নিয়ে আসছে মেটা। খুব শিগগিরই ফেসবুকে বিজ্ঞাপনের বিল পরিশোধে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ব্যবহার করা যেতে পারে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই সুবিধা দেখা গেছে এবং তারা সফলভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধও করেছেন।যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি […]

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তারা এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ […]

রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে আয়োজনের জন্য ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে গতকাল রোববার (৯ আগস্ট) একটি অফিস আদেশ জারি করা হয়েছেঅফিস আদেশে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত […]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।এর আগে বৈঠকটি সামনে রেখে রোববার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা […]

ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত’: নাবিলা

দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। কাজ ও চরিত্র নির্বাচনে বরাবরই সচেতন এই অভিনেত্রী।ব্যক্তিগত জীবন ও যাপন নিয়েও সচেতন নাবিলা। সময়ের সঙ্গে ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবেন, নিজের ভালো-মন্দের হিসাবও মেলান। এমনই এক আত্ম-উপলব্ধির কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।একটি […]

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির মূল দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস […]

স্টেডিয়ামে দোকান নয়, খেলার পরিবেশ চান আমিনুল হক

খেলার মাঠে খেলার পরিবেশ নিশ্চিত করতে এবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় স্টেডিয়ামের পর এবার এই স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ দেখে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে স্টেডিয়ামের দোকানগুলোর […]

এসএসসিতে পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।এবার ৯টি সাধারণ […]