ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন মারা গেছেন। আজ শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।দুর্যোগের ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সামনে আসার সঙ্গে সঙ্গে উদ্ধার কর্মকর্তা ফাতুর রহমান এএফপিকে জানান, পর্যটকদের কাছে জনপ্রিয় ফ্লোরেস দ্বীপের চারটি শহরে অন্তত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এর আগে, […]
শুরুতেই হাসানের আঘাতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া

২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই এলো সাফল্য। জেক ওয়েদারাল্ডের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিলেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারলেন […]
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তানজিদ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারেননি।ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে […]
ইন্দোনেশিয়ায় ফিফার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ঘরের মাঠে চার জাতির টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ভিন্ন পথ বেছে নিল বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটি (এনটিসি)। ফলে সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় গিয়ে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের দল।ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশকে […]
আমি হয়তো খুব ছোট শিল্পী’, হতাশার সুর মিঠুনের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF-এ আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, বাংলা ও ভারতীয় সিনেমায় তাঁর প্রায় পাঁচ দশকের অবদান—সবকিছুর পরেও কেন তাঁকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা। বিষয়টি নিয়ে খানিকটা কটাক্ষের সুরেই তাঁর মন্তব্য, সম্ভবত তাঁকে ‘মাইনর আর্টিস্ট’ হিসেবেই […]
শরীয়তপুরে ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ

৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ৬৫ বছর বয়সে নিজের বসতবাড়ি, পৈতৃক ও মাতৃসূত্রে পাওয়া জমি এবং মা-বাবার কবরস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যের বাড়িতে ভাড়া থাকার মর্মান্তিক অভিযোগ করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামের বাসিন্দা কমলা বেগম। ভুক্তভোগী কমলা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুলাল চৌকিদার ও তার […]
মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বর গ্রেফতার

মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বর গ্রেফতারমাদারীপুরের রাজৈরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বরকে (৩০) গ্রেফতারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর জেলা পুলিশ।পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেলের ইনচার্জ এএসপি (অপ্স) বিমল চন্দ্র বর্মন বিস্তারিত বিষয় তুলে ধরেন।পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে রাজৈর […]
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল।শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।সকাল ১০টার দিকে কালিয়াকৈর […]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোররাতে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল এই অভিযান চালায়।বিজিবি সূত্র জানায়, আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে […]
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার জামদিয়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। একই পরিবারের দুই বোনসহ তিন শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত শিশুরা হল- উপজেলার জামদিয়া গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার (১০) এবং নিছার আলীর মেয়ে […]