শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ২০ জনের মৃত্যু শুরুতেই হাসানের আঘাতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের ইন্দোনেশিয়ায় ফিফার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ আমি হয়তো খুব ছোট শিল্পী’, হতাশার সুর মিঠুনের শরীয়তপুরে ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বর গ্রেফতার বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ​ যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বর গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বর গ্রেফতার
মাদারীপুরের রাজৈরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বরকে (৩০) গ্রেফতারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর জেলা পুলিশ।
পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেলের ইনচার্জ এএসপি (অপ্স) বিমল চন্দ্র বর্মন বিস্তারিত বিষয় তুলে ধরেন।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে রাজৈর থানার পূর্ব স্বরমঙ্গল এলাকা থেকে মানব পাচারকারী এনামুল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। তিনি রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এশাহাক মাতুব্বরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে পূর্বপরিচিত এনামুল মাতুব্বর ও তার সহযোগীরা তাকে স্পন্সর ভিসায় ইতালি পাঠিয়ে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য ২২ লাখ টাকা দাবি করা হয়। তাদের কথায় বিশ্বাস করে গত ২০২৫ সালের ২ ডিসেম্বর ভুক্তভোগী এনামুলদের হাতে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট তুলে দেন।
পরবর্তীতে গত ৭ জানুয়ারি ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে এনামুল মাতুব্বর তাকে রিসিভ করে নিজের বাসায় রাখেন এবং কয়েক দিন পর আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের কাছে তাকে বিক্রি করে দেন।
লিবিয়ায় থাকা ওই চক্রের সদস্যরা ভুক্তভোগীকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীকে মুক্ত করতে তার স্বজনরা বিভিন্ন সময়ে এনামুল মাতুব্বরকে আরও ২০ লাখ টাকা দেন। এর পরও তাকে মুক্তি না দিয়ে নির্যাতন অব্যাহত রাখা হয়।
একপর্যায়ে ভুক্তভোগী পাচারকারী চক্রের কবল থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় আইওএমের (International Organization for Migration) সহায়তা নেন। পরবর্তীতে চলতি বছরের গত ২৮ এপ্রিল তিনি দেশে ফিরে আসেন।
এ ঘটনায় রাজৈর থানায় মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এনামুল মাতুব্বরকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর পিসিপিআর যাচাই করে একটি মানব পাচার মামলার তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানব পাচারকারী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories