শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ২০ জনের মৃত্যু শুরুতেই হাসানের আঘাতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের ইন্দোনেশিয়ায় ফিফার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ আমি হয়তো খুব ছোট শিল্পী’, হতাশার সুর মিঠুনের শরীয়তপুরে ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল মাতুব্বর গ্রেফতার বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ​ যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা চত্বরে পৌর যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌর যুবদলের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাড়ু, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপজেলা চত্বর, আশপাশের সড়ক ও ড্রেন পরিষ্কার করেন। এ সময় আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছি। এর মূল উদ্দেশ্য ডেঙ্গু প্রতিরোধ একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমবে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়ায় বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা চাই, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কালিয়াকৈরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলা হোক।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, “খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয়ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে।
কর্মসূচিতে পৌর যুবদল,সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories