শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়ছে সরবরাহ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ২০ জনের মৃত্যু শুরুতেই হাসানের আঘাতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের ইন্দোনেশিয়ায় ফিফার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তানজিদ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারেননি।
ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।
দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ। এজন্য ১০২ বল খেলেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর দমে যাননি তানজিদ। নিজের ইনিংসকে বড় করে ১৮৮ বলে টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। তিন অঙ্কে পা রাখতে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তানজিদ।
সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তানজিদ। অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়নের বলে স্টার্ককে ক্যাচ দিয়ে থামেন তিনি। ১০১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার।
গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তানজিদের। প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন তিনি। অভিষেকটা স্মরণীয় করে রাখতে না পারলেও, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন তানজিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories