নেপালে ফের নতুন করে বন্যার আশঙ্কা!

ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় এলাকা। নেপাল ও তিব্বত এলাকায় শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।বিগত ছ’দিনে দুর্যোগের কারণে নিখোঁজের সংখ্যা তিন হাজারেরও বেশি। ভোটেকোশী নদীর জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং নতুন করে পাহাড়ি হ্রদ তৈরির ঝুঁকি থাকায় প্রশাসনের তরফে ফের বন্যার সতর্কতা জারি […]
পুত্রজায়ায় বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

হারি মেরদেকা ২০২৬। লাল-সাদা-নীল পতাকার বর্ণিল সাজে সেজেছে মালয়েশিয়া। তূর্যের গম্ভীর ধ্বনি, জাতীয় সংগীত, সামরিক কুচকাওয়াজ, দেশাত্মবোধক পরিবেশনা আর আকাশে পতাকা নিয়ে হেলিকপ্টারের উড্ডয়নে উৎসবের নগরীতে পরিণত হয়েছে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। সোমবার নানা আয়োজনে উদযাপিত হয়েছে মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা তথা জাতীয় দিবস।১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া। সেই […]
ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে শনিবার (২৯ আগষ্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।শনিবার দুপুরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ফোবানা হোস্ট কমিটির কনভেনর ড. জয়নুল আবেদীন, টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম, চিফ প্যাট্রন শিপার চৌধুরীসহ হোস্ট কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন […]
সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত কামরুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। দেশে তাঁর স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।স্থানীয় সময় ভোর চারটার দিকে তায়েফ হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কামরুল জামানের ভগ্নিপতি একরামুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, প্রবাসী […]
পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগ

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি শুরু হয়েছে।সোমবার (৩১ আগস্ট) রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিনব কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা […]
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়।এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার জন্য আজকের […]
খেলাপি ঋণ কমছে: ড. তিতুমীর

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসে খেলাপি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশে। এতে আশার আলো দেখা যাচ্ছে। তবে খেলাপি ঋণ আরও কমানো প্রয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ফরেনসিক অ্যাকাউন্টিং অ্যান্ড ফ্রড ইনভেস্টিগেশন’ […]
জয়ে চেলসি অধ্যায় শুরু এমিলিয়ানো মার্তিনেজের

নতুন ক্লাবে যোগ দেওয়ার চার ঘণ্টাও পেরোয়নি। অথচ এর মধ্যেই মাঠে নেমে পড়তে হলো এমিলিয়ানো মার্তিনেজকে। সেটিও আবার চেলসির হয়ে গুরুত্বপূর্ণ প্রিমিয়ার লিগ ম্যাচে। ম্যাচে দারুণ কিছু সেভও করেছেন এই আর্জেন্টিনা। শেষ পর্যন্ত দল জয় পেয়েছে, তবে মার্তিনেজকে হজম করতে হয়েছে তিন গোল।রোববার ব্রাইটনের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে ৪-৩ গোলের জয় পেয়েছে চেলসি। তবে ম্যাচের ফলের […]
দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের […]
এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা বললেন : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

সার্বিক দিক বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হলেও রমজানের কারণে এবার তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।তিনি বলেছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ দিতে রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে আপাতত এসএসসি পরীক্ষা […]