বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

হালুয়াঘাট থানা পুলিশের সহযোগীতায় স্বপ্ন ফিরে পেল পরিবাকে

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার

হালুয়াঘাট থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ছেলে স্বপ্ন (১০) কে তার পিতা মাতা ফিরে পেল। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৭ ঘটিকার সময় হালুয়াঘাটের ১০ নং ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি গ্রামের সেবক চন্দ্র রায়ের ছেলে স্বপ্ন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে হালুয়াঘাটে চলে আসে।

রাতে টহলরত পুলিশের সন্দেহ হলে স্বপ্নকে প্রশ্ন করলে তার নাম স্বপ্ন পিতার নাম সেবক বলে এবং ময়মনসিংহ বাড়ি, ঠিকানা বলতে না পারায় তাকে থানায় নিয়ে গেলে, হালুয়াঘাট থানা পুলিশের অফিসার্স ইনচার্জ ফেইস বুকে সন্ধান চেয়ে একটি স্টেটাস দেন। পরদিন ১৮ সেপ্টেম্বর কনস্টেবল সজল সরকারকে দিয়ে পিতা মাতার খুজে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা প্রেরণ করেন।

অবশেষে স্বপ্নর পিতা মাতা খবর পেয়ে কোতোয়ালী থানা থেকে অফিসার্স ইনচার্জ মোঃ শাহ্ কামাল এর কাছ থেকে স্বপ্নকে নিয়ে আসেন। ছেলেকে ফিরে পেয়ে সেবক ও তার পরিবার হালুয়াঘাট থানা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ কে ধন্যবাদ জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories