বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

১৬০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪ বার

দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এ ছাড়া আজ দেশের ৯টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনো সমস্যা নেই। আমাদের মনিটরিং টিম খোঁজখবর রাখছে। আমরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।

তিনি জানান, এসপি ও রিটার্নিং অফিসারদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে রিটার্নিং অফিসারের চাহিদা অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপে সাড়ে তিনশর বেশি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে ওই সময় তা স্থগিত করা হয়। পরে ২১ জুন ২০৪টি ইউপিতে নির্বাচন হয়েছিল। মহামারীর বিস্তারের কারণেই এ ধাপে স্থগিত থাকা বাকি ইউপিতে সোমবার ভোট হচ্ছে। মেয়াদ পূর্ণ হওয়া প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের বাকিগুলোর নির্বাচন কয় ধাপে এবং কবে নাগাদ হবে, সে বিষয়ে চলতি মাসের শেষ সপ্তাহে সিদ্ধান্ত হবে। দলীয় প্রতীকের এ ভোটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিচ্ছে। বিএনপি অংশ না নিলেও অনেক এলাকায় স্বতন্ত্র প্রার্থী রয়েছে দলটির। প্রথম ধাপের স্থগিত ১৬১ ইউপির মধ্যে ১৬০টিতে সোমবার নির্বাচন হচ্ছে। মোরেলগঞ্জের নিশানবাড়ি ইউনিয়ন পরিষদের ভোট আদালতের আদেশে স্থগিতই রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories