বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

মির্জা ফখরুলের মামলার অভিযোগ গঠন ২১ নভেম্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার

রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য আসামির চার্জগঠন শুনানি পেছাল। অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) মামলাটির চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ মামলায় আসামি তানভির আদিল বাবু, শফিউল বারী বাবুসহ তিনজন মারা গেছেন। মৃত্যু বিষয়ে আদালতে প্রতিবেদন না আসায় চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করেন বিএনপি পক্ষের আইনজীবীরা।

এর পর শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালত চার্জগঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। এদিন আদালতে ৫১ জন আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories