শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১১০ বার

কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এর পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ৩ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories