বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৪ বার

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, ‘মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১৯।’ মামলার বাদী আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক। মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তারা দেয়নি। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললে খারাপ ব্যবহার করেছে। সিইও রাসেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সাথে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে।’ এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামের ওই ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories