শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

বিএনপি নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০ বার

বিএনপি নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মত চর্বিত চর্বণ। প্রতিদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।

প্রশ্ন তুলে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেনো দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনো হস্তক্ষেপ বা চাপ নেই। কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ? তাহলে কী দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে।‌ বিএনপি স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। সরকারের অবস্থান স্পষ্ট। তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল- তখন কী মগের মুল্লুক মনে হয়নি? ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কী কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়? বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে- এ প্রত্যয় নিয়ে বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিল বিএনপিই। যাদের রাজনীতি জনগণ নির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানেন না, তাদের কে সম্মান করবে? আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, জনগণ যাদের ওপর আস্থাশীল নয়, তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে। আর বিএনপি এখন সেটাই করছে। আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল। নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories