শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে দুই ডোজ টিকা নিয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ

জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৮ বার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফেনশী আকতার (৩৯) নামে এক গৃহবধুকে একদিনেই দুই ডোজ টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তাঁর স্বামী।গতকাল মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা গ্রহণের বুথে এ ঘটনা ঘটে। ফেনশী আকতার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গীয়া গ্রামের তাজিম উদ্দীনের স্ত্রী। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

গৃহবধু ফেনশী আকতার বলেন, টিকার দ্বিতীয় ডোজ নিতে তিনি স্বামীর সাথে হাসপাতালের টিকা গ্রহণ আসেন। মহিলাদের টিকা প্রদান বুথে একজন নার্সকে টিকা কার্ড দেখালে তিনি টিকা প্রদান করেন। মিনিট দুয়েকপর আরেকজন নার্স এসে টিকা পুশ করে। টিকা আগেই গ্রহণ করেছেন জানালে নার্সরা বলেন কিছুই হবে না। তবে সমস্যা দেখা দিলে আমাদের বলবেন।গৃহবধুর স্বামী তাজিম উদ্দীন বলেন, ভুল করে একই সিনোফার্মের ২টি টিকা দিয়েছে ফেলেছে নার্স। প্রথম ডোজসহ ৩বার টিকা গ্রহণ হয়ে গেল। এখন কি হবে? খুব টেনশন হচ্ছে। যদি কিছু হয়। এদিকে হাসপাতালে চিকিৎসা করাতে ঔষধ ও ইনজেকশন কিনতে ব্যয় হচ্ছে। নার্সদের ভুলের মাসুল স্ত্রী ও আমাকে দিতে হচ্ছে।ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কাসেম বলেন, টিকা বুথে প্রচন্ড ভিড়। প্রতিদিন এসব সামলাতে হিমসিম খেতে হচ্ছে। গৃহবধু বর্তমানে ভালো আছে। ডাবল টিকা নেওয়ার কারণ মানসিক সমস্যায় ভুগছেন তিনি।এর আগেন গত ৩১ আগস্ট সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের আধা ঘন্টার পর ব্রেইন স্টোকে মোমিনা বেগম (৫৫) নারী মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories