সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১২৭ বার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই দেশ নিরাপদে আছে, ১৭ কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ‘যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না। ঘাতক ও খুনিদের স্বপ্ন ধূলিস্যাৎ করার জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে জন্মজন্মান্তর।’জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কান্দারপাড়া বাজার-জামতলা বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী একা নন, এই বাংলার হাজার-লাখো-কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত।

প্রতিমন্ত্রী এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের বিদায় এবং নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র বরণ উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories