আজ সোমবার সকাল ১০টায়, সাভার সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশনায় ঢাকা জেলা যুবলীগ কর্তৃক আয়োজিত ১০০০ অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।প্রধান বক্তা-যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি-বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি-সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান-চেয়ারম্যান, ঢাকা জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ, আবু আহমেদ নাসিম পাভেল, মোঃ মোয়াজ্জেম হোসেন-প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাবু সুব্রত পাল-যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, হাজী আব্দুল গণি-মেয়র, সাভার পৌরসভা। সভাপতিত্ব করেন-মোঃ সালাহ্ উদ্দিন দরনী-সহ-সভাপতি, ঢাকা জেলা যুবলীগ, সঞ্চালনা করেন-মোঃ মিজানুর রহমান (জিএস মিজান)-সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবলীগ।
Leave a Reply