শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

উল্লেখ্য, রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ায়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে।তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। গত শুক্রবার (২৭ আগস্ট) করোনায় ১১৭ জনের মৃত্যু হয়। ২৬ আগস্ট করোনায় ১০২ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories